রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

সাংবাদিক শিমুল হত্যা মেয়র মিরু ও তার ভাইয়ের ২ দিনের রিমান্ড মঞ্জুর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩০২ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

শাজাদপুরে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় মেয়র হালিমুল

হক মিরু ও তার ছোট ভাই পাবনা জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল

হক মিন্টুকে দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

আদালতের বিচারক নজরুল ইসলাম আসামীদের উপস্থিতিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর

করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম এ

তথ্য নিশ্চিত করে জানান, গত অবৈধ অস্ত্র উদ্ধার ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে

সাংবাদিক শিমুল হত্যা মামলার দুই আসামি মেয়র মিরু ও তার ভাই মিন্টুকে গত

২০ ফেব্র“য়ারি ৭দিনের রিমান্ড আবেদন করা হয়।

এর আগে গত ১৩ ও ১৫ ফেব্র“য়ারী দুই দফায় মেয়র মিরুসহ ৮ আসামীকে রিমান্ডে

নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আবুল কাশেম জানান, শাহজাদপুর উপজেলা আদালতের

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক সাক্ষ্য দেয়ার জন্য ঢাকায়

গেছেন। এ কারণে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ

নজরুল ইসলামের আদালতে হালিমুল হক মিরু ও তার ভাই হাসিবুল হক মিন্টুর রিমান্ড

শুনানি হয়। এজন্য কারাগার থেকে তাদের শাহজাদপুর আদালতের পরিবর্তে সিরাজগঞ্জ

আদালতে নেয়া হবে।

উল্লেখ্য, গত ২ ফেব্র“য়ারি ছাত্রলীগ ও মেয়র গ্র“পের সংঘর্ষে পেশাগত দায়িত্ব

পালনকালে দৈনিক সমকালের সাংবাদিক শিমুল গুরুতর আহত হন। পরদিন উন্নত

চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় সাংবাদিক

শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান

আসামী করে ১৮জন নামীয়সহ অজ্ঞাত আরো ২০/২৫ নামে হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় বিজয় মাহমুদের চাচা এরশাদ আলীও প্রায় একই আসামীদের বিরুদ্ধে

আরেকটি মামলা করেন। এ ২টি মামলায় পুলিশ এখন পর্যন্ত ১২জনকে আটক

করেছে। সবাই জেলা কারাগারে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451