বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ওয়াহেদপুর সীমান্তে সোয়া ৭ কেজি গানপাউডার উদ্ধার করেছে বিজিবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

বৃহস্পতিবার ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত

থেকে সোয়া ৭ কেজি গানপাউডার উদ্ধার করেছে বিজিবি। তবে এই ঘটনায়

কাউকে আটক করা সম্ভব হয়নি। ৯বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আবুল

এহসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে ওয়াহেদপুর বিওপি’র

নায়েব সুবেদার মোঃ জামাল উদ্দিনের নের্তৃত্বে শ্যামপুর এলাকার একটি অভিযান

চালানো হয়। এসময় ২-৩জন চোরাকারবারী ভারত থেকে ১৩/৩-এস সীমান্ত পিলারের

১কি.মি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাদের

ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে আবার ভারতের দিকে পালিয়ে যায়। পরে

বিজিবি ব্যাগটি তল্লাশী করে সোয়া ৭কেজি গানপাউডার উদ্ধার করে। অপরদিকে

একই সময় উপজেলার ইকবালপুর মোড় থেকে একটি বিদেশী পিস্তল, দুটি

ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও ২০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করে

বিজিবি। আটককৃত ব্যক্তি হল মনাকষা ইউনিয়নের সাহাপাড়া তারাপুর-

ঠুঠাপাড়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে লাল চাঁদ (২৫)। বিজিবি জানায়, গোপন

সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির হাবিলদার হাফিজুর রহমানের নের্তৃত্বে

উপজেলার ইকবালপুর মোড় অভিযান চালায়। এ সময় একটি অটোরিক্সায় তল্লাশী

চালিয়ে অস্ত্র ও ফেন্সিডিলসহ লাল চাঁদকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায়

শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বুধবার রাতে

বিজিবি’র আরেকটি অভিযানে তেলকুপি বিওপি’র টহল দল শাহাবাজপুর

ইউনিয়নের বিশ্বাসটোলা এলাকায় একটি বাঁশ ঝাঁড়ের ভেতরে পরিত্যক্ত অবস্থায়

৪শ’ ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো মাদকদ্রব্য

নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

 

 

 

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ  ঃ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451