শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮২ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ, চাঁপাইনবাবগঞ্জ ঃ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক

মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার

দিবাগত গভীর রাত পেরোনোর সাথে সাথে মঙ্গলবার একুশের প্রথম প্রভাতেই

চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ

অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মাহমুদুল হাসান,

পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান

মঈনুদ্দীন মন্ডল ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেরাজুল ইসলাম। পরে

আওয়ামীলীগ, বিএনপি, জাসদ, ছাত্রলীগ, উদিচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন

রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এদিকে দিনের আলো

ফুটতে না ফুটতেই জেলার বিভিন্ন সরকারী বেসরকারী বিদ্যালয়ের ছাত্র-

ছাত্রী, শিক্ষক, ব্যাংক বীমার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেলা আইনজীবী

সমিতি ও সাংস্কৃতিক সংগঠনগুলি শহীদ বেদীতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকালে নবাবগঞ্জ সরকারি কলেজে আয়োজিত মাতৃভাষা দিবসের আলোচনা

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ একেএম মঞ্জুরুল হক, উপাধাক্ষ মো. ইব্রাহিম, বাংলা

বিভাগের প্রধান ড. মাজহারুল ইসলাম তরু, প্রফেসর দাউদ হোসেন,

ইকবাল হোসেন প্রমুখ। তবে জেলা প্রশাসনের আয়োজনে সন্ধ্যায়

নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে অনুষ্ঠিত একুশের আলোচনা ও

সাংস্কৃতিক অনুষ্টানে নামে হাজারো মানুষের ঢল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451