বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নিজ উদ্যোগে বর্জ্য পরিশোধন করলে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নিজ উদ্যোগে বর্জ্য পরিশোধন করলে প্লাস্টিক শিল্প নগরীতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ করা হবে। তবে যেখানে সেখানে শিল্প-কারখানা স্থাপন করলে বিদ্যুৎ দেয়া হবে না। বললেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও আরটিভি’র চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ও বিপিজিএমইএ উপদেষ্টা এ এস এম কামাল উদ্দিন।
৪ দিনব্যাপী এ মেলার আয়োজন করে প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিপিজিএমইএ।
প্রতিমন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করা হচ্ছে। সেখানে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেয়া হবে। প্লাস্টিক শিল্পে নতুনত্ব দরকার। আমাদের দেশ খেলনার বড় বাজার হতে পারে। তবে সেক্ষেত্রে আপনাদের ইনোভেটিভ হতে হবে।
নসরুল হামিদ বলেন, মধ্যম আয়ের দেশে যেতে হলে আমাদের ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ করতে হবে। যদিও আমরা এখন মাত্র ৪০০ মেগাওয়াট খরচ করছি।
সভাপতির বক্তব্যে বিপিজিএমইএ প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন বলেন, আমরা পাটের বিরুদ্ধে না। সব পণ্যে পাটের ব্যবহার করা সম্ভব নয়। তবে ইমোশনাল কোনো সিদ্ধান্ত নিয়ে প্লাস্টিক শিল্পকে ধ্বংস করা যাবে না। এজন্য প্যাকেজিং আইন হলে কোন পণ্যে কি ব্যবহার করা হবে, তা নির্ধারণ করা যাবে।

 

?

বিপিজিএমইএ প্রেসিডেন্ট আরো বলেন, যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা প্রত্যাহার করায় সবচে’ ক্ষতিগ্রস্ত হয়েছে প্লাস্টিক খাত। এ প্রেক্ষিতে সরকার প্লাস্টিক খাতে নগদ প্রণোদনা প্রদান করছে। কিন্তু বন্ড প্রতিষ্ঠান এ তালিকায় নেই। তাই এসআরও সংশোধন করে সব প্রতিষ্ঠানকে এ তালিকায় আনা দরকার। খেলনা আইটেমের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা উচিত। শিল্পায়নের ক্ষেত্রে এখনো গ্যাস ও বিদ্যুৎসহ অবকাঠামো সমস্যা রয়ে গেছে। বিশেষ করে নতুন গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না। অথচ মেশিনারিজ চলে এসেছে কিন্তু চালু করা যাচ্ছে না।প্লাস্টিক মেলার ১২তম আসরে ৪০০টি স্টল, বুথ এবং প্যাভিলিয়ন বসে। যার মধ্যে ১৫০টি দেশি স্টল ও প্যাভিলিয়ন এবং ২৫০টি বিদেশি কোম্পানি অংশ নেয়।এবার মেলায় প্লাস্টিক পণ্যের সেরা স্টলে পুরস্কার পায় বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’র স্টল। প্রতিষ্ঠানের পক্ষে  বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পরিচালক হুমায়ুন কবীর বাবলু পুরস্কার নেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451