মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জনগণের ভালোবাসায় আজ শেখ হাসিনা বিশ্বনেত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতাকর্মীদের মধ্যে ঐক্য থাকলে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে দমাতে পারবে না। শনিবার কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের ভালোবাসায় আজ শেখ হাসিনা বিশ্বনেত্রী হয়েছেন। দাপট দিয়ে নয়, মানুষের মনের ভাষা বোঝেন বলেই মানুষের মনের নেত্রী হতে পেরেছেন তিনি।’ প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) নিয়ে বিএনপির অভিযোগ অবান্তর বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের সমর্থন শেখ হাসিনা বা তার দলের প্রতি আসবে এটি বুঝতে পেরেই নতুন সিইসি নিয়ে অবান্তর অভিযোগ করছে বিএনপি।’ কাদের বলেন, ‘নেতাকর্মীদের মধ্যে ঐক্য থাকলে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে দমাতে পারবে না।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দল ও সরকারের সমন্বয় রেখে দেশের এ উন্নয়নধারা অব্যাহত রাখতে হবে।’ এ সময় তিনি বলেন, ‘কানাডার আদালতের রায় প্রমাণ করে পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ ষড়যন্ত্রমূলক ছিল।’ কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ মনজুরের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, টেকনাফ-উখিয়া আসনের এমপি আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451