রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ৪ কর্মী গ্রফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮২ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাম ,চাঁপাইনবাবগঞ্জ ঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর

গ্রামের একটি মাদ্রাসা থেকে শুক্রবার দুপুরে এক কেজি গানপাউডার ও পাঁচটি

ককটেলসহ জামায়াত-শিবিরের ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

সীমান্ত এলাকায় নাশকতার উদ্দেশ্যে গোপনে বৈঠককালে এঁদের গ্রেপ্তার করা হয় বলে

জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জের তারাপুর মুন্সিপাড়ার আব্দুস

সালামের ছেলে শিবির কর্মী তোসলিম উদ্দিন (২৫), সাহাপাড়ার আব্দুল কুদ্দুসের

ছেলে গোলাম মোস্তফা (৩৫) এবং নামোজগন্নাথপুর চাররশিয়া এলাকার

মৃত.শরীয়ত আলীর ছেলে জামায়াত কর্মী খলিলুর রহমান (৬৮) ও নামোজগন্নাথপুরের

ওয়াজেদ আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৫)। শনিবার দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্লভপুর

ইউনিয়নের নামোজগন্নাথপুরে আনক কারিগরী মাদ্রাসায় জামায়াত-শিবিরের

কর্মীরা নাশকতার জন্য গোপন সভা করছে এই সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর

দেড়টায় পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় বিস্ফোরকসহ তোসলিম উদ্দিন,

গোলাম মোস্তফা, খলিলুর রহমান ও গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে

শিবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার গ্রেপ্তারকৃতদের

চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451