সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ
সিরাজগঞ্জের তাড়াশে হসপিতালগেট সংলগ্ন চলনবিল প্যাথলজি ডায়গনিষ্টিক সেন্টারটি
অনুমোদন ছাড়াই লাইসেন্সবিহীন প্রায় ১বছর যাবত অবৈধ ব্যবসা
চালিয়ে যাচ্ছে । অনুমোদন বিহীন এই অবৈধ প্যাথলজি সেন্টার মানুষের
চিকিৎসার সেবার নামে প্রতারণা করে আসলে ও সংশ্লিষ্ট প্রশাসন অদৃশ্য
কারনে নিরব । এলাকাবাসির অভিযোগ করেন,উপজেলা হাসপাতালের এই অবৈধ
প্যাথলজি সেন্টারের বিষয়ে জেলা সিভিল সার্জনকে জানানোর পরেও কোন
প্রতিকার পায়নি । সরকারী নির্দেশনা অনুযায়ী লাইসেন্স বা স্বাস্থ্য অধিদপ্তরের
অনুমোদন ছাড়া কোন ভাবে ডায়গনিষ্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা ও
চিকিৎসা সেবা প্রদান করতে পারবে না এবং ল্ধাসঢ়;ইসেন্স এর অনুলিপি কপি
ব্যবসা সেন্টারে ঝুলিয়ে রাখতে হবে । শুক্রবার সকালে সরেজমিনে,উক্ত চলনবিল
প্যাথলজি ডায়গনিষ্টিক সেন্টারে গিয়ে দেখা যায় সরকারী জেলা পরিষদের খালের
উপর ভরাট করা জায়গায় প্যাথলজি সেন্টারটি অবস্থিত । অনুমোদনের বিষয়ে
জানতে চাইলে মালিক বদিউজ্জামান জানান, সিভিল সার্জন সাহেবের
অফিসে অনুমোদন নিয়ে ঢাকায় পাঠানো হয়েছে । তারা এখনো অনুমোদন
কপি হাতে পায়নি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ এস,কে মনজুর রহমান এর সাথে
কথা বললে তিনি জানান, আমি ময়মনসিংহে আছি রবিবার অফিসে গিয়ে
খোজ নিয়ে দেখব এবং বলেন লাইসেন্স না নিয়ে কোন ভাবেই প্যাথলজি ব্যবসা
পরিচালনা করা যাবেনা । এলাকাবসির প্রশ্ন তাহলে কি মাসোয়ারা দিয়ে এই
অবৈধ প্যাাথলজি সেন্টার পরিচালনা করা হচ্ছে ।