মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনাইমুড়ীতে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৫২ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা থেকে অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১১। বুধবার রাতে ওই উপজেলার

মানিকানগর গ্রামের মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা

হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি এলজি, ৫ রাউন্ড গুলি, ৬টি চকলেট বোমা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ওই উপজেলার মানিকানগর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে ইমাম

মেহেদী সুজন(১৯) একই গ্রামের মোঃ আবু তাহের ছেলে মোঃ মাহাবুব হাসান(২০)

একই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মোঃ রাসেল(১৯) একই গ্রামের আবুল হোসেন এর

ছেলে মোঃ শাকিল হোসেন(২০) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে মোঃ রাসেল(১৯)।

র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ বাবুল

আখতার জানান, তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451