মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাটখিলে বিষ খাইয়ে ছেলেকে হত্যা করেছে সৎমা ও বাবা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলার

মোহাম্মদপুর ইউনিয়নে খাবারের সাথে বিষ মিশিয়ে মো. ফয়সাল হোসেন (১৭)

নামের এক যুবককে হত্যা করেছে সৎমা ও জন্মদাতা বাবা। এঘটনা পুলিশ সৎ মা

নার্গিস আক্তার (৩৫) ও বাবা আবদুর রহিমকে (৪৫) আটক করেছে। সোমবার (০৬

ফেব্রুয়ারি) দুপুরে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে গুরুতর আহত

অবস্থায় ফয়সালকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে

মৃত ঘোষণা করেন। এরআগে, উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের জষোড়া

গ্রামের সফর আলী পাটোয়ারী বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মো. ফয়সাল

হোসন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জষোড়া গ্রামের সফর আলী পাটোয়ারী

বাড়ির আবদুর রহিমের ছেলে। স্থানীয়রা জানায়, ফয়সালের মা মারা যাওয়ার পর তার বাবা

আবদুর রহিম দ্বিতীয় বিয়ে করেন। সৎমা নার্গিস আক্তার বিয়ের পর থেকেই সৎ ছেলে

ফয়সালকে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলো। এতে তার বাবা

আবদুর রহিম কোনো প্রতিবাদ করতো না উল্টো ফয়সালকে বকাঝকা করতেন। এর জের

ধরে রোববার দিনগত রাতে সৎ মা নার্গিস ও বাবা রহিম ফয়সালের খাবারের সাথে

বিষ মিশিয়ে দেয়। খাওয়ার রাতে ঘুমানোর পর সে অজ্ঞান হয়ে থাকে। সকালে ফয়সালের

আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য

কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ

নিহতের মৃতদেহ উদ্ধার করে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন

বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সৎমা ও বাবাকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষ খাইয়ে ছেলেকে হত্যার বিষয়টি স্বীকার করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451