বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবরোধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২১৭ বার পড়া হয়েছে

 

মোঃ রুহুল আমীন, আত্রাই থেকে:

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবরোধ

করেছে এলাকার হাজারো মানুষ। ঢাকার সাথে চলাচলকারি আন্তঃনগর দ্রুতযান ট্রেনটি

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ স্টেশনে যাত্রা বিরতি না থাকায় এলাকার যাত্রী

সাধারন দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়ক পথে উপজেলার সাথে সরাসরি যোগাযোগ

না থাকায় নাটোর অথবা সান্তাহার গিয়ে বাস ধরে ঢাকাসহ বিভিন্ন জায়গায়

যেতে হয়। ট্রেন করেই উপজেলার বিপুল সংখ্যক এলাকাবাসী দেশের বিভিন্ন স্থানে

যাতায়াত করেন। খুলনা ও রাজশাহীগামী আন্তঃনগর কয়েকটি ট্রেন এখানে

দাঁড়ালেও ঢাকাগামী নীলসাগর ছাড়া কোন ট্রেন থামে না। নীল সাগর রাত্রি ২টার

দিকে যাত্রা বিরতির জন্য মহিলা ও শিশু যাত্রীদের চরম বিপাকে পরতে হয়। এ অঞ্চলের অসংখ্য

যাত্রী প্রতিনিয়ত ঐ রুটে নাটোর – সান্তাহার হয়ে বাসে যাতায়াত করতে অবর্ণনীয়

কষ্ট পোহাচ্ছেন। সাহেবগঞ্জ বাজারে ব্যবসায়ী তরুন কুমার দত্ত বলেন, ব্যবসার কাজে

প্রায় ঢাকা যেতে হয়়। রাত্রি ২টার দিকে ট্রেন হওয়ায় অত রাতে স্টেশনে যেতে কোন

বাহন পাওয়া না, অনেক সময় ভারি ব্যাগ পত্র নিজই বহন করতে হয়। কয়ড়া গ্রামের

ইউপি সদস্য রিজিয়া আক্তার বলেন, আমার বাড়ী স্টেশন হতে ৯কিঃ মিটার দুরে,

নীলসাগর ধরতে এলে অবশ্যই সন্ধার আগে আসতে হয়। স্টেশনে ভাল ওয়েটিং রুম নেই,

সেই সাথে নেই মহিলাদের নিরাপত্তা। রাতের বেলা শিশুদের নিয়ে ট্রেনে উঠতে ও প্রচন্ড

ভিরের কারণে মহিলাদের হেনস্ত হতে হয়। আহসানগঞ্জ স্টেশন মাষ্টার মিঃ সাইফুল জানান,

এখানে ট্রেন যাত্রীদের প্রচন্ড চাপ রয়েছে। বর্তমানে রেলের রাজস্ব আয়ও কয়েকগুণ

বেড়েছে। দ্রুতযান বিরতি দিলে রেল বিভাগ অবশ্যই লাভবান হবে। যাত্রী সাধারনের

অসুবিধার কথা বিবেচনা করে এলাকাবাসী এখানে দ্রুতযানসহ সকল আন্তঃনগর

ট্রেনের যাত্রা বিরতির জন্য রেল মন্ত্রীর ও স্থানীয় এমপির নিকট দাবি জানিয়েছেন।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451