রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ ,চাঁপাইনবাবগঞ্জ ঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামজীবনপুর

এলাকা থেকে গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের

সদস্যবৃন্দ। এই সময় গাঁজা বিক্রয়ের দায়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক

করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সোমবার বিকাল

পৌণে ৫টায় জানিয়েছেন, নিষিদ্ধ মাদক গাঁজা বিক্রয়ের গোপন

সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ

ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্প

কমান্ডার এএসপি মো. নূরে আলমের নেতৃত্বে জেলার সদর উপজেলার

রামজীবনপুর এলাকার বড়মসজিদের আম বাগানে অভিযান পরিচালনা

করে। এই সময় র‌্যাব সদস্যরা ওই এলাকার ইয়ামিন ইসলামের ছেলে

মাদক ব্যবসায়ী শামীম রেজা (২৩) এবং মৃত মোহর মন্ডলের ছেলে মাদক

ব্যবসায়ী মাসুদ রানা (২৫) কে সর্বমোট ৩৫ হাজার টাকা মূল্যের ৩

কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ

গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা

স্বীকার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ

করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451