মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজনীতিবিদরা ঘুষ নিয়ে চাকরি দেয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৭৫ বার পড়া হয়েছে

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :

পুলিশ ঘুষ খেয়ে মামলা এদিক-সেদিক করে- এ কথা সত্য। আর রাজনীতিবিদরাও ঘুষ খান। তারা টাকা নিয়ে চাকরি দেন। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে কমিউনিটিং পুলিশিং সমাবেশে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, রাজনীতিবিদরা শুদ্ধ হলে সবাই ঠিক হয়ে যাবে। পুলিশে চাকরি দেয়ার কথা বলে রাজনীতিবিদরা টাকা নেয়। আর সেই টাকা তুলতে পুলিশ মানুষের কাছ থেকে টাকা নেয়। সব কিছুর জন্য এই বাহিনীকে দায়ী করা ঠিক না। রাজনীতিবিদরা শুদ্ধ হলে সব ঠিক হয়ে যাবে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দু’টি বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে একটি সাম্প্রদায়িক উগ্রবাদ অন্যটি মাদক। উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় এ দু’টি অন্তরায়। এজন্য সরকারের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের কোথাও এমন কোনো গ্রাম নেই, যেখানে ইয়াবা পৌঁছায়নি। ইয়াবার বিষাক্ত ছোবলে দগ্ধ হচ্ছে প্রতিটি গ্রাম। ধ্বংস হচ্ছে দেশের যুব সমাজ। যে যেই দলই করি সবার আগে দেশ। তাই দেশকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। জঙ্গিবাদ ও মাদক কারো বন্ধু হতে পারে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451