বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের খালে মাছের চাষ ও খালপাড়ে গাছ লাগানো হবে- আসাদুল হাবিব দুলু এমপি  ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার ২ এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কোনো আলোকসজ্জা করা হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের অঙ্গীকার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাঙ্গালিদের স্বেচ্ছাসেবী

সংগঠন ‘মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন’র পক্ষ থেকে দরিদ্র রোগীদের

জন্য চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে কিডনি ডায়ালাইসিস

ইউনিট সংযুক্ত করতে আর্থিক সহায়তার অঙ্গীকার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা পরিচালিত

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল ভবনে হাসপাতালে কিডনী

ডায়ালাইসিস ইউনিট স্থাপন সংক্রান্ত সম্ভাব্যতা যাচাই বিষয়ক এক

মতবিনিময় সভায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ফাউন্ডেশনের সভাপতি

সৈয়দ নুরুজ্জামান এ অঙ্গীকার ব্যক্ত করেন। অন্ধকল্যাণ সমিতির

চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি জোহরুল ইসলামের সভাপতিত্বে

অনুষ্ঠিত সভায় সৈয়দ নুরুজ্জামান বলেন, কিডনী ডায়ালাইসিস

ব্যয়বহুল। দরিদ্র মানুষেরা এর সুযোগ গ্রহণ করতে পারে না। বিনা

চিকিৎসাতেই অনেকে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জের দরিদ্র মানুষকে এ

সুবিধা দেওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে এক কোটি টাকা সহায়তা

দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ ও এখানকার

নেতৃস্থানীয় সমাজসেবীরা এটি পরিচালনার দায়িত্ব নিলে এ সহায়তা

দেওয়া হবে। সভায় উপস্থিত সমাজসেবীরা এ উদ্যোগকে সাধুবাদ

জানান এবং চাঁপাইনবাবগঞ্জের লোক হিসেবে যুক্তরাষ্ট্রপ্রবাসী

সমাজসেবী সৈয়দ নুরুজ্জামানকে ধন্যবাদ জানান। সভায় প্রধান

অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অন্ধকল্যাণ সমিতির সহসভাপতি

মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম,

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিকস সমিতির পরিচালক ডা. দুরুল হোদা,

প্রবীণ হিতৈষী সংঘের আজহারুল ইসলাম, ডা. নূর-ই- আখতার

জোবেদা বেগম, সমাজসেবী শফিকুল আলম ওরফে ভোতা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451