বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আটঘরিয়া উপজেলায় পুলিশকে গুলি করার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭
  • ১৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

পাবনার আটঘরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরীফ হোসেন (৩০) নামের একজন নিহত হয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সুতির বিলে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত শরীফ হোসেন আটঘরিয়ায় পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ও তোফাজ্জল হোসেনকে গুলি করার মামলার আসামি ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার গাছপাড়া এলাকায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার সরকার জানান, আটঘরিয়া থানার দুই এসআইকে গুলি করা মামলার পলাতক আসামিরা উপজেলার একদন্ত ইউনিয়নের সুতির বিল ছোট ব্রিজ এলাকা দিয়ে যাবে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে আগে থেকে অবস্থান নেয় পুলিশ। রাত ৩টার দিকে সেখান দিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শরীফ নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, তিনটি গুলি, একটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করে পুলিশ।

গত ২৬ জানুয়ারি বেলা ১১টার দিকে উপজেলার ডেঙ্গারগ্রাম ব্রিজের সন্দেহজনক একটি সাদা প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করেন আটঘরিয়া থানার এসআই মনির হোসেন ও তোফাজ্জল হোসেন। ওই সময় সন্ত্রাসীরা পুলিশকে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন দুই এসআই। এ ঘটনায় আলাদা দুটি মামলা করে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451