বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

লক্ষ্মীপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭
  • ২৮৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

লক্ষ্মীপুর সদর উপজেলায় সফিউল্লাহ বাবু (৫৫) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবু তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাবুর ছেলে আলাউদ্দিন জানান, মধ্যরাতে দরজা ভেঙে একদল ডাকাত তাঁদের ঘরে হানা দেয়। ডাকাতরা স্বর্ণালংকার লুট করার সময় বাধা দেন তাঁর বাবা। এ সময় ডাকাতরা তাঁর বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

স্থানীয় তেওয়ারীগঞ্জ ইউপির চেয়ারম্যান ওমর ফারুক ভুলু জানান, রাত ২টার দিকে সাবেক ইউপি সদস্য সফিউল্লার বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। এ সময় ডাকাতরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ও জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তাঁদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451