বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে কিছু লোক আন্তর্জাতিক অঙ্গনে অপপ্রচার চালাচ্ছে : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ২৬৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

বাগেরহাটের রামপাল বিদ্যুৎ প্রকল্পের কারণে রয়েল বেঙ্গল টাইগারের কোনো সমস্যা হচ্ছে কি না, তা জানতে বিরোধিতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৭তম জাতীয় সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে কিছু লোক আন্তর্জাতিক অঙ্গনে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

‘বিশ্বব্যাপী তারা যে এটা প্রচার করে বেড়াচ্ছে যে সুন্দরবন ধ্বংস হবে। রামপাল বিদ্যুৎকেন্দ্র রামপালে হচ্ছে, এটা কিন্তু সুন্দরবনে হচ্ছে না’, বলেন প্রধানমন্ত্রী।

‘মানুষের জন্য দুঃখ নাই, মানুষের জন্য কান্না নাই, মানুষের ভালোমন্দ দেখার কোনো দরকার নাই, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের জন্য তারা কাঁদছে। রামপাল নিয়ে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের আরেকটা অনুরোধ করব যে তাঁরা যেন সুন্দরবনে যান, রয়েল বেঙ্গল টাইগারের সাথে দেখা করে তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না।’

দেশের ভৌত অবকাঠামো নির্মাণের মূল দায়িত্ব প্রকৌশলীদের কাছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এসব উন্নয়নকাজ যেন বিদেশিদের কাছে অনুসরণীয় হয়। তিনি বলেন, একটি গোষ্ঠী সব সময় দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত থাকে।

দেশ-বিদেশের প্রায় ছয় হাজার প্রকৌশলী  যোগ দেন আজকের সম্মেলনে। সেখানে প্রকৌশলীরা তাঁদের বেশ কিছু সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে তা সমাধানের জন্য অনুরোধ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451