রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে ভেজাল গুড়ের কারখানায় র‌্যাবের অভিযান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

 

বৃহস্পতিবার রাতে নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে

২টি ভেজাল গুড়ের কারখানায় র‌্যাব অভিযান চালিয়ে ২ হাজার ৫ কেজি ভেজাল

গুড়, রং, হাইড্রেজ, ময়দা, চিটাগুড় সহ গুড় তৈরির উপকরণ ধ্বংস করেছে র‌্যাব-৫

সদস্যরা। এসময় ভেজাল গুড় তৈরীর অপরাধে কাবিল হোসেন (৫০) এর ১ লাখ টাকা

জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদ- এবং ফরজউল্লাহ’র (৩০) ৭০ হাজার

টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন উপজেলা

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহিরের

ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-

৫ এর নাটোর ক্যাম্পের এএসপি আনোয়ার হোসেন এর নেতৃত্বে র‌্যাবের

একটি দল উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত জানবক্স এর পুত্র কাবিল

হোসেন ও একই গ্রামের মৃত হায়দার আলীর পুত্র ফরজউল্লার বাড়িতে অভিযান

চালায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু

তাহিরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ হাজার ৫ কেজি ভেজাল গুড়, রং,

হাইডোজ, ময়দা, চিটা গুড় সহ গুড় তৈরির উপকরণ জব্দ করে ধ্বংস করেছে

ভ্রাম্যমাণ আদালত। কবিল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তাকে

জেল হাজতে প্রেরণ করে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহির ঘটনার সত্যতা নিশ্চিত

করেছেন।

 

মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর ব্যুরো প্রধান,


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451