এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ
উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে গুলি ও ইয়াবা সহ দুই মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৯০ পিস
ইয়াবা, ৩টি ককটেল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। দুপুরে উপজেলার ছয়ানী
ইউনিয়নের তালেবপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার তালেবপুর গ্রামের মো. রেজাউল হকের ছেলে
মো. শাহজাহান (৩০) ও একই উপজেলার তালিবপুর গ্রামের ছাত্তার বাড়ীর মো.
ইসমাইল হোসেনের ছেলে মো. জুয়েল রানা (২৪)। র্যাব-১১, সিপিসি-৩
ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি কল্লোল কুমার দত্ত জানান, দুপুরে
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. শাহজাহান
ও মো. জুয়েল রানাকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুই জনের বিরুদ্ধে
বেগমগঞ্জ থানায় ২টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে একটি ও অস্ত্র আইনে আরো ২টি মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি
জানান।বেগমগঞ্জে গুলি ও মাদকসহ গ্রেফতার ২

জানান।