বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

সংসদ সদস্য মুন্নাকে প্রাণনাশের হুমকি,যুবলীগকর্মী গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ২২৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নাকে ফেসবুকে কটূক্তি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবলীগকর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

গতকাল সোমবার রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর কানু এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবলীগকর্মী হলেন আহসান হাবীব জুয়েল (৩০)। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক তাঁর পরিচয় নিশ্চিত করেছেন।
এ ঘটনায় রাতেই ছাত্রলীগ নেতা কাইয়ুম আহমেদ পান্না বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন।

কাইয়ুম আহমেদ পান্না জানান, আহসান হাবীব জুয়েল বহুলী ইউনিয়ন ছাত্রলীগ নামে ফেসবুক আইডি থেকে সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে কটূক্তি এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে বহুলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা লিটনসহ কয়েকজন তাঁকে আটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ছাত্রলীগ নেতা কাইয়ুম আহমেদ পান্না বাদী হয়ে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করেছেন। আটক জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451