বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

ফেনী সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি করিম উল্যাহর উপর হামলাকারীদের গ্রেফতার দাবী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ২৫৪ বার পড়া হয়েছে

কাজী নজরুল ইসলাম,ফেনী প্রতিনিধিঃ

ফেনী সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করিম উল্যাহ বি.কমকে প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে গতকাল রাত্রে ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অবিলম্বে অপরাধীদের চিহিৃত করে বিচারের আওয়াতায় আনার দাবী জানান। ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জমির উদ্দিন ভূঞার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক তপনের পরিচালনায় প্রতিবাদ সভায় করিম উল্লাহ বি.কম ছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুর হোসেন, জেলা দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার, ফাজিলপুর ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, জেলা ছাত্রলীগ সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজ ও সহ-সভাপতি মো: ইব্রাহীম ভূঞা, সদর উপজেলা সাধারণ সম্পাদক শেখ আবদুস শুক্কুর মানিক, ছনুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ ভূঞা ও সাইফুল ইসলাম পাটোয়ারী, সাবেক সভাপতি মরণ মজুমদার প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম, কালিদহ ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সী, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ফরহাদনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন নাসিম, সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শামীম হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, করিম উল্যাহ বি.কমের উপর হামলার খবরটি ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন হাজারী তাকে জানিয়েছেন। খবর শুনার সাথে সাথে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন এলাকার নারী-পুরুষ তাকে উদ্ধার করেন। তখন তিনি উত্তেজিত জনতার উত্তেজনা দেখে নিজাম হাজারীকে জানান। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে চায়। কিন্তু নিজাম হাজারী বলেন তা করতে দেয়া যাবে না। তখন তিনি বলেন যদি আমাদের দলের কেউ হয় তাহলে কি হবে। নিজাম হাজারী বলেন তিনি নিজে বিচার করবেন। অপরাধীদের কোন ক্ষমা হবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451