বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

চাটখিলে মাছ ব্যবসায়ী ডেঙ্গুকে জবাই করে হত্যা, ঘাতক আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর চাটখিল

উপজেলায় পূণ্য প্রকাশ ডেঙ্গু (৩৪) নামে এক মাছ ব্যবসায়ীকে জবাই করা

করে হত্যা করেছে বিধান নামে এক সন্ত্রাসী। এসময় স্থানীয় বাজারের

ব্যবসায়ীরা তাকে আটক করে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার

দিকে স্থানীয় দশঘরিয়া বাজারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত পূণ্য ওই

উপজেলার দশঘরিয়া ইউনিয়নের দশঘরিয়া গ্রামের প্রিয়লাল দাসের ছেলে।

আটককৃত বিধান একই ইউনিয়নের দাস বাড়ির নেপাল দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, দশঘরিয়া মাছ বাজারে দুপুর সাড়ে ১২টার দিকে মাছ

ব্যবসায়ী পূণ্যকে মাছ বিক্রিকালে হঠাৎ করে বিধান এসে একটি ধারালো

চুরি দিয়ে জবাই করে। এতে পূণ্য ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়

এলাকাবাসী ঘাতক বিধানকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ নিয়ে

বাজার এলাকায় চরম উত্তেজনা ও আতংক বিরাজ করছে। চাটখিল থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে

জানান, এ ঘটনায় ঘাতক বিধানকে আটক করা হয়েছে। নিহতের মৃতদেহ

উদ্ধার করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451