বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

আইডিবির চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন : অর্থমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ৩৯০ বার পড়া হয়েছে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) চাপে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পরিষদে পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে ব্যাংকটির উন্নয়ন ব্যাহত হবে না।

আজ রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা বলেন অর্থমন্ত্রী।

মুহিত বলেন, ‘নিঃসন্দেহে ইসলামিক ব্যাংক দেশের এক নম্বর ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পরিষদের পরিবর্তনে তাদের এই অবস্থানের কোনো বিচ্যুতি হবে না বরং ব্যাংকটি আরো উন্নতি হবে বলে আমি মনে করি।’

ব্যাংকটির এই বড় ধরনের পরিবর্তনের ফলে ব্যাংকটি অনিশ্চয়তার মধ্যে পড়বে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘মোটেই না বরং ব্যাংকটির আরো সমৃদ্ধি হবে। যারা এখন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন তাঁরা দক্ষ। তাঁদের অনেক অভিজ্ঞতা রয়েছে।’

অর্থমন্ত্রী আরো জানান, এই পদক্ষেপের ফলে ব্যাংকিং খাতে সরকার যে সুশাসন প্রতিষ্ঠা করেছে তা ব্যাহত হবে না।

সাংবাদিকদের পক্ষ থেকে পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করা হলে আবুল মাল আল মুহিত বলেন, ‘এটি হঠাৎ করে হয়নি। ব্যাংকটি বিপুল মুনাফা কী কাজে ব্যবহার করে তা নিয়ে একটি প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। হয়তো এসব কারণেই এই পরিবর্তন হয়েছে।’

অর্থমন্ত্রী আরো বলেন, ‘কিছুদিন পর ব্যাংকটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বসব। সেখানে তারা যদি কোনো পরিবর্তনের প্রয়োজন মনে করে, তাহলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই ব্রিফিংয়ের আগে অর্থমন্ত্রী মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তাঁরা ভ্যাট আইন পরিবর্তনের আবেদন জানিয়েছেন অর্থমন্ত্রীর কাছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451