বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

বড়াইগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত অস্ত্রসহ আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৫৭৩ বার পড়া হয়েছে

অহিদুল হক-
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতাঃ

নাটোরের বড়াইগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে চাপাতি ও অন্যান্য অস্ত্রসহ

পাঁচজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ১১ টার

দিকে বনপাড়া-হাটিকুমরুল- ঢাকা মহাসড়কের মানিকপুর কলাবাগান

এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো-উপজেলার জোনাইল ইউনিয়নের সরাবাড়িয়া

গ্রামের ই¯্রাফিল হোসেনের ছেলে এসকেন্দার আলী (৪০) ও আব্দুর রহিমের

ছেলে নাজমুল ইসলাম (২০), দিঘইর গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে শাকিল

হোসেন (২২), জোনাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (২৭)

ও পাবনার চাটমোহর উপজেলার চড়ুইকোল গ্রামের মজনু মোল্লার ছেলে

হামিদুর রহমান (২১)।

থানা সুত্রে জানা যায়, শুক্রবার রাতে আটককৃতরা ডাকাতির উদ্দেশ্যে

কলাবাগান এলাকায় অবস্থান করছিলেন। গোপন সুত্রে বিষয়টি জানতে পেরে

এসআই জলিলের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে গেলে

ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পিছু ধাওয়া করে

তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি

হাঁসুয়া ও একটি বড় ছুরিসহ ৫টি ধারালো অস্ত্র জব্দ করা হয়।

বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে

বলেন, ঈদকে সামনে রেখে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা

হচ্ছে। আটককৃতদের নামে ডাকাতির চেষ্টা ও অবৈধ অস্ত্র বহনের দায়ে

দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

তারিখ-২৫.০৬.১৬ ইং।

ডাকাত আটক ঃ অস্ত্র উদ্ধার


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451