বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

পেসার মুস্তাফিজুর রহমান অবশেষে নেটে ফিরেছেন।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৩৮৮ বার পড়া হয়েছে

ঢাকা: গত দুই সপ্তাহ জিম করে আর রানিংয়ে কাটিয়ে দিলেও আইপিএলের চোট নিয়ে ফেরা টাইগার পেসার মুস্তাফিজুর রহমান অবশেষে নেটে ফিরেছেন। প্রায় দুই সপ্তাহ পর আজ প্রথম নেটে বোলিং করলেন মুস্তাফিজ।

আইপিএল থেকে দুটি চোট নিয়ে ফিরেছিলেন মুস্তাফিজ। কাটার মাস্টারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় গত ০৯ জুন থেকে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটাতে পুনর্বাসনে থাকা বাঁহাতি এই পেসার বৃহস্পতিবার (২৩ জুন) নেটে বোলিং করেছেন।

বৃহস্পতিবার সকালে মিরপুরে একাডেমির নেটে বোলিং করেন মুস্তাফিজ। প্রায় ছয় ওভারের মতো বল করেন তিনি।

আইপিএলের আসরে মুস্তাফিজ তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে এবং অ্যাঙ্কেলের নিচের দিকে ইনজুরিতে ভোগেন। আজ নেটে বোলিং শুরু করলেও একদিন করে বিরতি দিয়ে এই অনুশীলন চালিয়ে যাবেন মুস্তাফিজ।

ইনজুরির কারণে সাসেক্সের হয়ে ইংল্যান্ডে খেলতে যেতে পারছেন না মুস্তাফিজ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451