বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাবনার চাটমোহরে ’সাত পা’ বিশিষ্ট বাছুরের জন্ম !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামে গাভীর পেট থেকে ’সাত পা’ বিশিষ্ট একটি এঁড়ে বাছুরের জন্ম হয়েছে।

আজ রবিবার সকালে ঐ গ্রামের মৃত. জালাল উদ্দিনের ছেলে আনিছুর রহমানের বাড়িতে তার গাভীটি অলৌকিক এ বাচ্চাটি প্রসব করে।

’সাত পা’ বিশিষ্ট বাছুরের জন্ম হওয়ার খবর এলাকায় প্রচার হলে শত শত উৎসুক মানুষ এক নজর দেখতে গাভীর মালিকের বাড়িতে ভীর করতে থাকে। বর্তমানে বাছুরটি সম্পূর্ণ সূস্থ আছে এবং বাড়িতে হেঁটে বেড়াতে দেখা গেছে। বাছুরটির পিঠের উপরে ও পেট থেকে আলাদা ভাবে আরো তিনটি পা বের হয়েছে।গাভীর মালিক আনিছুর রহমান জানান, আমি পেশায় একজন গরুর ব্যবসায়ী। প্রায় ২০ দিন আগে ২টি গাভী গরু হাট থেকে কিনে আনি। কয়েকদিন আগে একটি গাভী বিক্রি দেই। আর এই গাভীটি বাচ্চা প্রসব করার সময় ঘনিয়ে আসলে বাড়িতে রেখে দেই। বাচ্চা প্রসব করলো কিন্তু অলৌকিক সাত পা বিশিষ্ট। তবে ভাল দাম পেলে বাচ্চা সহ এ গরুটিও বিক্রি করবেন বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451