মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামগঞ্জে ১১ টাকা পকেটে তোলায় শিশুকে খুঁটিতে বেঁধে পিটুনি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ২৮১ বার পড়া হয়েছে

রামগঞ্জ প্রতিনিধি,

পড়ে থাকা ১১ টাকা পকেটে ঢুকিয়ে ফেলায় এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে বেদম মারধর করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের হজরত সৈয়দ শাহ মিরানের (রহ.) মাজারে এ ঘটনা ঘটেছে।

ঘটনাটি গত বুধবার ঘটলেও আজ শুক্রবার শিশু নির্যাতনের ছবি সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে বিকেলে পুলিশ বিষয়টি তদন্তে মাঠে নামে।

মারধরের শিকার শিশুটির নাম মো. শাওন। সে উপজেলার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং ওই এলাকার দিনমজুর মো. সেলিমের ছেলে।

শাওনের পরিবারে অভিযোগ, মাজার কমিটির লোকজন এ নির্যাতন করে।

স্থানীয় বাসিন্দারা জানায়, গত বুধবার বিকেল ৪টার দিকে ওই মাজারের দানবাক্সের ওপর কারো দান করা ১১ টাকা পড়ে ছিল। সেই টাকা শাওন পকেটে ঢুকিয়ে ফেলে। বিষয়টি মাজার কমিটির লোকজন দেখে শাওনকে আটক করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরে ওই ১১ টাকা তার গলায় রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় মাজারের সামনের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দুই হাত পিছমোড়া করে বেঁধে শাওনকে মারধর করা হয়।

এ ব্যাপারে মাজারের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মো. হোসেন জানান, ‘চুরি করেছে তাই লোকজন বেঁধে রেখেছে। মারধর করার সময় আমি ছিলাম না।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। তবুও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।banglarprotidin.com


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451