বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে শান্তিচুক্তির ১৯ বছর উদযাপন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি,

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে।

দিনটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা পরিষদ চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন, পুলিশ সুপার মো. মজিদ আলীসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণে এ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় পাহাড়ের বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাঁদের ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা টাউন হল চত্বরে ঐতিহ্যবাহী পোশাকে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।

সকালের এই শোভাযাত্রা ছাড়াও বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা পরিষদ ও খাগড়াছড়ি সেনাবাহিনীর উদ্যোগে শান্তি কনসার্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ডদল সোলসসহ স্থানীয় শিল্পীরা অংশ নেবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451