রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে এক সংখ্যালঘু ছাত্রী উত্ত্যক্তের শিকার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ২১০ বার পড়া হয়েছে

 

গুরুদাসপুর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর এক সংখ্যালঘু ছাত্রী উত্ত্যক্তের শিকার

হয়েছে। বার্ষিক পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে ছাত্রীটি উত্ত্যক্তের শিকার হয়। উত্ত্যক্তকারীর নাম নাজমুল হক। সে একই

প্রতিষ্ঠানের নবম শ্রেণীর ছাত্র।

জানা গেছে, বুধবার বার্ষিক পরীক্ষা শেষ করে স্কুলের পেছন ফটকের প্রধান সড়কে মেয়েটি পৌঁছামাত্রই নাজমুল হক প্রথমে

ছাত্রীটির ওড়না ধরে টান দেয়। কষ্টে সেটা সংবরণ করতে পারলেও পরে তার হাত ধরে টানাহেঁচড়া করা হয়। মেয়েটির বাবা বিষয়টি

দেখলেও ভয়ে প্রতিবাদ করার সাহস পাননি। পরে মুক্তার হোসেন নামে এক ব্যক্তির সহায়তায় বখাটে নাজমুলকে ধরে উত্তম-মধ্যম

দিয়ে স্কুলের শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মোবারক হোসেন বলেন, এটা যৌন হয়রানির ঘটনা হলেও নাজমুলের বয়স না হওয়ায় তাকে

ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া যায়নি। তবে নিয়মিত মামলা নেয়ার জন্য গুরুদাসপুর থানার ওসিকে সুপারিশ করা হয়েছে।

নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছে বলেও ওই কর্মকর্তা নিশ্চিত করেন।

গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, অভিযুক্ত নাজমুল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451