সোহেল রানা সোহাগ, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ তাড়াশে জুয়া খেলার সময় ১৮ জুয়ারী কে হাতে নাতে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার জন্তিহার গ্রামের মোতাহার হোসেনের বাড়ি থেকে ১৮ জন জুয়ারী কে আটক করে । পরে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্দ ও ১শ’ টাকা করে জরিমানা করেন।
আটককৃত জুয়ারীরা হল,আনিছুর রহমান (৩৮), ইসরাফীল (৩৮), মোখলেছ (২৪), সামিদুল (২৮), লিটন (২৫), আলামিন (২৮), মোস্তফা (৪৬), মোন্নাফ আলী (২৬), আবুল কালাম (২৭), মাহাদত হোসেন (২৫), আব্দুর রশিদ (৪৫), মজিবর রহমান (৩৫), বিমান শাহ (৩২), দিলীপ পোদ্দার (৪৮), আব্দুস সামাদ (৩৭), আব্দুর রশিদ (৪৯), ভুট্র আবু হাসান (৪৭) এবং আব্দুর রহমান (৩৫) এরা সবাই দেশীগ্রাম ইউনিয়ন এলাকার বাসিন্দা বলে জানাগেছে।