বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পালিয়ে আসা ২১৮ রোহিঙ্গাকে ফিরিয়ে দিল বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২১৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে পুশব্যাক করা বা ফেরত পাঠানো হয়েছে।

মিয়ানমারের সহিংসতা ও গণহত্যা থেকে বাঁচতে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে এদের ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল ৭টা পর্যন্ত নাফ নদ হয়ে টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করার সময় ১৪৪ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। পরে তাদের মানবিক এবং চিকিৎসা সহায়তা দিয়ে নিজেদের দেশে ফেরত পাঠানো হয়।

অন্যদিকে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গতকাল  সকাল থেকে আজ সকাল পর্যন্ত উখিয়া এবং নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমারের নাগরিকরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় মিয়ানমারের ৭৪ জন নাগরিককে মানবিক সহায়তা ও চিকিৎসা দিয়ে দেশে ফেরত পাঠানো হয়।

অর্থাৎ সব মিলিয়ে  গতকাল থেকে আজ পর্যন্ত ২১৮ জন রোহিঙ্গাকে মিয়ানমারে পুশব্যাক করেছে বিজিবি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451