বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচিতে সালমা বেগম নামে গৃহবধুকে এসিড নিক্ষেপের অভিযোগে তার স্বামীকে আটক করেছে র‌্যাব।

সোমবার ভোর রাতে অভিযুক্ত স্বামী সাইফুল ইসলামকে টাঙ্গাইলের কালিহাতি বটতলা বাজার মোড় থেকে আটক করা হয়। সাইফুল  বেলকুচি উপজেলার দনি বানিয়াগাঁতী গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।

দুপুরে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি কমান্ডার এএসপি হাসিবুল আলম  তথ্য জানান।

তিনি বলেন, প্রায় ২ বছর আগে সাইফুল প্রথম স্ত্রীকে ত্যাগ করে সালমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে সালমা বাবার বাড়িতে বসবাস করলেও স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। এ অবস্থায় গেলো মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সালমার মুখে ও বুকে এসিড নিক্ষেপ করে  সাইফুল পালিয়ে যান। বর্তমানে সালমা ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সালমার পিতা সোলায়মান শেখ বাদি হয়ে সাইফুল ইসলামকে আসামি করে মামলা করেন। এই মামলায় সোমবার ভোর রাতে টাঙ্গাইলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451