মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দিতে গণসংবর্ধনায় এসেছি – ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধিঃ

মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দিতে গণসংবর্ধনায় এসেছি। নোয়াখালী পৌঁছেই বললেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবারের কর্মসূচির শুরুতেই তিনি জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করেন। এরপর ওবায়দুর কাদের বললেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ কে সামনে রেখে তিনি যে বার্তা দিয়েছেন, তা জনগণের কাছে পৌঁছে দিতে আমি নোয়াখালী এসেছি।’

এদিকে ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী আরটিভিকে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের প্রত্যাশা পূরণ করেছেন। আমরা অনেক খুশি। যেহেতু আমাদের হাতে নেতৃত্ব এসেছে সুতরাং আমাদের আরো বেশি উন্নয়ন হবে।’

নোয়াখালী-২ আসনের এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম বলেন, ‘ওবায়দুল কাদেরের আগমনে নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশ। আমরা তাকে বরণ করে নিতে অপেক্ষা করছি।’

তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের প্রত্যাশা পূরণ করেছেন। আসছে নির্বাচনে আমরা নোয়াখালীর সবকটি আসন তাকে উপহার দেবো।’

মোরশেদ আলম আরো বলেন, ‘ওবায়দুল কাদেরের কাছেও আমাদের প্রত্যাশা অনেক। সবাই চায়, তিনি জেলা আওয়ামী লীগকে ঢেলে সাজাবেন। তার নেতৃত্বে দলের সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451