মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালী সেজেছে ওবায়দুল কাদেরকে বরণ করতে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পর ওবায়দুল কাদেরের নোয়াখালীতে আগমন উপলক্ষে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। প্রিয় নেতাকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে এরই মধ্যে বাহারি রঙের ব্যানার, লিফলেট, ফেস্টুনে ছেয়ে গেছে ৯টি উপজেলার হাটবাজার, পাড়া মহল্লা, অলিগলি।

শনিবার দুপুরে ওবায়দুল কাদেরকে নোয়াখালী জিলা স্কুল মাঠে বিশাল জনসভায় সংবর্ধনা দেবে জেলা আওয়ামী লীগ।

আওয়ামী লীগের নর্বনির্বাচিত কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতাসহ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে প্রধান বক্তা নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

নোয়াখালী জিলা স্কুল মাঠে শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ জনসভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্বাচিত হবাওয়ার পর প্রথম নিজ জেলা নোয়াখালীতে যাচ্ছেন ওবায়দুল কাদের।

তার আগমন উপলক্ষে জেলায় এখন উৎসব আমেজ। প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে জেলার ৯ উপজেলার হাট-বাজার, পাড়া মহল্লা, অলিগলি।

শনিবার দুপুর ২টায় শহরের জেলা স্কুল মাঠে তাকে সংবর্ধনা দিচ্ছে জেলা আওয়ামী লীগ। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন।

ওবায়দুল কাদেরের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৩ লাখ লোক সমাগমের কথা বলা হচ্ছে। নোয়াখালী ছাড়াও পাশের জেলা ফেনী ও লক্ষ্মীপুর থেকেও নেতা কর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে।

দীর্ঘ ৩৮ বছর পর দেশের প্রাচীন দল আওয়ামী লীগের বড় পদে এলেন নোয়াখালীর কোনো সন্তান। এর আগে ১৯৭৮ সালে এই জেলার সন্তান আবদুল মালেক উকিল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

এদিকে ওবায়দুল কাদেরের সংবর্ধনায় যোগ দিচ্ছেন নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমসহ জেলার ৫ এমপি।

জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক একরামুল হক চৌধুরী এমপি বলেন, ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমরা আনন্দিত।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের গর্বিত করেছেন ওবায়দুল কাদেরকে সাধারন সম্পাদক নির্বাচিত করে। এজন্য নোয়াখালীর সবস্তরের মানুষ তার কাছে কৃতজ্ঞ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451