শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কেউ নিরাপদ নয় -জয়নুল আবদিন ফারুক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ২২৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:

বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘুসহ কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

আজ শুক্রবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্ত সাঁওতাল সম্প্রদায়ের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক।

বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘সরকারি দলের মদদে রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্রই স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আদিবাসী সাঁওতালদের ওপর হামলা, অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে। এ ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতে হবে। কোনো অবস্থাতে অপরাধীরা যেন ছাড় না পায়, সে ব্যবস্থা সরকারকে করতে হবে।’

এর আগে সকাল পৌনে ১০টার দিকে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে নয় সদস্যর প্রতিনিধিদলটি সাঁওতালপল্লী জয়পুরপাড়া ও মাদারপুরে পৌঁছায়।

প্রতিনিধিদলটি সাঁওতালপল্লীতে পৌঁছে প্রথমে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। এরপর জয়পুরপাড়া ও মাদারপুর সাঁওতালপল্লীতে অবস্থান নেওয়া ক্ষতিগ্রস্ত সাঁওতালদের খোঁজখবর নেয়। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত সাঁওতালদের মধ্যে শাড়ি, লুঙ্গিসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহধর্মীয় সম্পাদক অমেলন্দু দাস অপু, জয়ন্ত কুণ্ডু, জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাসিদক প্রমুখ।

এ ছাড়া প্রতিনিধিদলের সঙ্গে জেলা বিএনপির সভাপতি আনিছুজ্জামান খান বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আবদুল মান্নান মণ্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাব হোসেন পাতাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451