শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সব হাসপাতালের ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের উদ্যোগ নিতে নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ২২৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবার মান বাড়াতে সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আজ বৃহষ্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।
মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যখাতের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বাধিক প্রাধান্য দেয়া উচিত। জনগণ যেন উন্নত ও আধুনিক চিকিৎসা পায় তা নিশ্চিত করতে হলে হাসপাতাল ব্যবস্থাপনার মান বাড়ানোর দিকে সবাইকে নজর দিতে হবে।
স্বচ্ছতার সাথে স্বাস্থ্যখাতের সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময় স্বাস্থ্যখাতে যে সাফল্য এসেছে তাকে আরো ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। একটি জনগণবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হলে এই খাতের কোনো অংশে অনিয়ম ও গাফিলতি মেনে নেয়া যাবে না।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451