বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রদ্রোহের মামলায় মান্নার জামিন স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৩২২ বার পড়া হয়েছে

ঢাকাঃ রাষ্ট্রদ্রোহের মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশের মেয়াদ ২৭ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ওই দিন রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। একই দিন সেনা উসকানির মামলার শুনানিও অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।

এর আগে গত ৩০ আগস্ট রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় হাইকোর্ট মান্নাকে জামিন দিয়েছিলেন। পরে রাষ্ট্রপক্ষে এ আদেশের বিরুদ্ধে আপিল করলে মান্নার জামিন স্থগিত করা হয়।

আজ বিষয়টি শুনানির জন্য এলে আদালত স্থগিতাদেশের মেয়াদ বাড়ান। একই সঙ্গে সেনা বিদ্রোহে উসকানির মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল একই দিন শুনানির জন্য ধার্য করেন।

মান্নার পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে কথোপকথনকে কেন্দ্র করে দুটি মামলা হয়।

একটিতে সেনা বিদ্রোহে উসকানি এবং অন্যটিতে সরকার উৎখাতের চেষ্টার জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451