বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ১৩ নভেম্বর সমাবেশের ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

ঢাকা: নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পাওয়ায় ১৩ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এ লক্ষ্যে নতুন করে পুলিশের কাছে অনুমতি নেয়ার পাশাপাশি প্রস্তুতি শুরু করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তাই নিয়ম মেনে আবার অনুমতি চাইছি। অনুমতি চাইতেই থাকবো। এরপর অনুমতি না পেলে কর্মসূচি ঘোষণা করবো। আশাকরি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।

এর আগে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। কিন্তু নয়াপল্টনেও অনুমতি না পাওয়ায় ফের সোহরাওয়ার্দী উদ্যানে ১৩ নভেম্বর সমাবেশ করার ঘোষণা দিল দলটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451