বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ বাড়ল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ২২৪ বার পড়া হয়েছে

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০১৬’ এর খসড়ার অনুমোদন দেয়া হয়। এই সংশোধনীতে সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ আরো এক বছর বাড়ানোর প্রস্তাব করা হয়। এ বছরের ৩০ জুন একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ শেষে প্রকল্পটি পল্লী সঞ্চয় ব্যাংকের অধিভুক্ত হওয়ার কথা ছিল।মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে সাংবদিকদের জানান, ২০০৯ সালে সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পটি চালু হয়েছিল। সারা দেশের ৬৪টি জেলার ৪০ হাজার ৫২৭টি গ্রামে এই প্রকল্পের কার্যক্রম চলে আসছে। তবে ২০১৩ সালে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করার সময় ব্যাংকটির অধ্যাদেশে বলা ছিল, ২০১৬ সালের ৩০ জুন থেকে একটি বাড়ি একটি খামার প্রকল্পটি এই ব্যাংকের অধিভুক্ত করা হবে।তবে সরকার এখন মনে করছে, এই প্রকল্পটি আরো এক বছর চালু রাখা প্রয়োজন। এ জন্য আগামী বছরের ২ জুন পর্যন্ত এটি প্রকল্প হিসেবে চালু থাকবে। ওই দিন থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রকল্পটি পল্লী সঞ্চয় ব্যাংকের অধিভুক্ত হয়ে যাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451