শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এবার নাটোরের বাগাতিপাড়ায় রাস্তার দুর্দশা নিয়ে স্কুল ছাত্রের চিঠি উত্তরে দ্রুত সময়ে নির্মানের এমপি’র আশ্বাস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ৫২১ বার পড়া হয়েছে

 

 

মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি।

মাননীয় প্রধানমন্ত্রীর পর এবার নাটোরের বাগাতিপাড়ায় রাস্তার দূর্দশা নিয়ে এক

স্কুল ছাত্রের লেখা চিঠির উত্তর দিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ

সদস্য এ্যাডভোকেট আবুল কালাম। এমনকি দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি পাকাকরন

করার আশ্বাস দেন। ওই ছাত্রটির নাম শাওন আহমেদ। সে চকবাশবাড়িয়া গ্রামের

আতিবর রহমানের ছেলে এবং কালিকাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

ছাত্র শাওন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের লেখা

চিঠি উত্তরে একটি ব্রীজ নির্মাণের উদ্যোগ নেওয়ার খবর জানার পর আমিও স্থানীয়

এমপি আবুল কালামকে আমাদের রাস্তার দুর্দশার খবর জানিয়ে গত অক্টোবর মাসে

চিঠি লিখি। ওই চিঠিতে উপজেলার চক বাশবাড়িয়া-কালিকাপুর উচ্চ বিদ্ধসঢ়;্যালয়

সড়কটির নির্মাণ কাজ শুরু হলেও তা বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীসহ সাধারন মানুষের

দুর্ভোগের কথা উল্ল্যেখ করি। গত সপ্তাহে আমার লেখার পরিপ্রেক্ষিতে এমপি মহোদয়ের

লেখা চিঠির উত্তরটি ডাকযোগে পেয়েছি। সেখানে তিনি আমার স্কুলের

সহপাঠিদের স্নেহ ও শুভেচ্ছা জানিয়েছেন এবং পত্র পাওয়ার ১০ দিনের মধ্যে রাস্তা

নির্মাণের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন। সাংসদ আবুল কালাম তার চিঠিতে আরো

লিখেছেন, তোমাদের আর কষ্ট পেতে হবেনা। এক-থেকে দুই মাসের মধ্যেই

রাস্তাটির কাজ শেষ করা হবে। এঘটনায় উচ্ছসিত হয়েছেন শাওনের বাবা-মা, শিক্ষক-

শিক্ষিকা এবং তার সহপাঠীরা।bagatipara-news-mp-7-11-16-03


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451