বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ২১৯ বার পড়া হয়েছে

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর

উপজেলার নারগুন ইউনিয়নের পোকাতি পশ্চিমপাড়া গ্রামে

সার্বজনীন বিষ্ণু মন্দিরে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের

ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটতে পারে বলে

ধারনা পুলিশের।

পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে ভক্তরা মন্দিরে পূজা

করে হরিকীর্তন শেষে রাত ১২টার দিকে ভক্তরা বাড়ী ফিরে যায়। এরপর

গভীর রাতে দুর্বৃত্তরা দুর্গা মন্দিরের ভেতরে সংরক্ষণে রাখা গীতা

বাহির থেকে টেনে দরজার কাছে এনে অগ্নিসংযোগ করে।

এছাড়া কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করে মাটিতে ফেলে দেয়।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঠাকুরগাঁও

পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, রাতের কোন এক সময়ে

দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা

হচ্ছে। ইতোমধ্যে দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।

এদিকে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে শুক্রবার

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন

পরিষদের নেতৃবৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451