শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০ টি অস্ত্র ও ৩৫ রাউন্ড গুলিসহ এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

গতকাল ৩১ অক্টোবর সোমবার রাত ২২.৩০ টায় দারুস সালাম থানার গাবতলী বাস স্ট্যান্ডের সামনে এক অভিযান পরিচালনা করে ভারতীয় এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের বিমান বন্দর জোনাল টিম। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ খায়রুল ইসলাম মন্ডল@শরিফুল ইসলাম@শরিফুল। এ সময় তার নিকট থেকে ০৬ টি বিদেশী পিস্তল, ০৪ বিদেশী ওয়ান শ্যুটার, ১২ টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী অস্ত্র ব্যবসার সাথে জড়িত। সে অবৈধভাবে বাংলাদেশের বেনাপোল সীমান্তে অনুপ্রবেশ করে এবং বাংলাদেশ ও ভারতের একটি সন্ত্রাসী গ্রুপের যোগসাজসে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অস্ত্র নিয়ে আসে। পরবর্তী সময়ে উক্ত অস্ত্রগুলো ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে।

 

সে আরো জানায়, ভারতীয় ব্যবসায়ীগণ বিহার হতে বালুর ট্রাকে করে অবৈধ অস্ত্র পশ্চিম বঙ্গের আস্তানায় নিয়ে আসে। তারপর সুযোগ বুঝে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ সীমান্তে অস্ত্রের চালান পাঠিয়ে দেয়। বাংলাদেশী ক্রেতাদের চাহিদা মোতাবেক তারা অস্ত্র বিক্রি করে। উক্ত অবৈধ অস্ত্র বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহার হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451