বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আধা ঘণ্টা আগে পরীক্ষার হলে প্রবেশের আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

নকলের গুঞ্জন থেকে রক্ষা পেতে শিক্ষার্থীদের আধা ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

নাহিদ বলেন, সাধারণত পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তেই প্রশ্নপত্র ফাঁসের গুঞ্জন ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হয়। পরীক্ষার্থীরা যদি অন্তত আধাঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাহলে বিভ্রান্তি সৃষ্টিকারীরা এই সুযোগ পাবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।

আগামী ১ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এবার কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস হবে না বলে তিনি নিশ্চয়তাও দেন।

মন্ত্রী বলেন, এ বিষয়ে গোয়েন্দারা তৎপর আছেন। প্রশ্নপত্র ফাঁসের যতগুলো মুখ আছে সবগুলোকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

শিক্ষাপ্রতিষ্ঠানের বেশি পাসের হার দেখানোর উদ্দেশে যেসব শিক্ষক অসদুপায় অবলম্বন করেন, তাঁদের বিরুদ্ধে এর আগেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এই কারণে অনেক শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন। অনেককে আইনের আওতায় আনা হয়েছে। সামনে যাঁরা এ কাজ করবেন, তাঁদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষামন্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451