রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ ২৮ অক্টোবর নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু হচ্ছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,

আজ ২৮ অক্টোবর (শুক্রবার) গোপালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে ২০১৬-২০১৭

মৌসুমের আখ মাড়াই শুরু হচ্ছে। এ আখমাড়াই মৌসুমের শুরু থেকেই আব্দুলপুর,

নান্দরায়পুর, মাধপপুর-১, ঈশ্বরদী আখ ক্রয় কেন্দ্র ও মিলের এগ্রি কাঁটায় ডিজিটাল

ওজন যন্ত্রের মাধ্যমে আখ ক্রয় করা হবে বলে জানা গেছে।

নর্থ বেঙ্গল সুগার মিল সূত্রে জানা গেছে, এ মৌসুমে ১৪৭ কার্য দিবসে ২ লক্ষ

৫০ হাজার মে.টন আখ মাড়াই করে ২০ হাজার ৬২৫ মে.টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা

ধার্য করা হয়েছে। চিনি আহরনের হার ধরা হয়েছে শতকরা ৮.২৫ ভাগ। এ বছর মাঠে

২১ হাজার ২শ ৮৮ একর জমিতে আখের আবাদ হয়েছে। এর মধ্যে নর্থ বেঙ্গল সুগার

মিলের নিজস্ব জমিতে আখের আবাদ হয়েছে ২ হাজার ৩শ ৩৮ একর এবং আখ

চাষীদের ১৮ হাজার ৯শ আখের আবাদ হয়েছে। এ থেকে ৩ লাখ ৪৫ হাজার ৬শ ৮৯

মে.টন আখ উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুল আজিজ জানান,

এবছর আখ ক্রয় কেন্দ্রগুলোতে ডিজিটাল ওজন যন্ত্রে (ওজন কাঁটা) চাষীদের কাছ

থেকে পাওয়া আখের ওজন দেওয়া হবে। পর্যায়ক্রমে সবক’টি আখক্রয় কেন্দ্রে

ডিজিটাল ওজন যন্ত্র স্থাপন করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451