শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামপাল বিদ্যুৎকেন্দ্রের সমালোচকদের প্রযুক্তি জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ২১৪ বার পড়া হয়েছে

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সমালোচকদের প্রযুক্তি জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বলেছেন, ‘যারা রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সমালোচনা করছে তারা কেউ বায়োলজিস্ট অথবা জিওলোজিস্ট, তাদের মধ্যে কেউই কারিগরি বিশেষজ্ঞ না।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড এনার্জি শীর্ষক বিতর্ক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ২০৪১ সালের মধ্যে সারাদেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারাই রামপালের বিরোধিতা করছে। এ প্রকল্প কেউ আটকে রাখতে পারবে না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা রামপাল প্রকল্পের বিরোধিতা করছে তাদের বেশ কয়েকজনের পরিচয় উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নিজেরাই বিতর্ক তুলি। নিজের পায়ে নিজে কুড়াল মেরে দেশটাকে দুর্নামের জায়গায় নিয়ে যেতে চাই। এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451