শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পার্বতীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত সাইফুলের ৭ দিনের রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত সাইফুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত। বৃহস্পতিবার দিনাজপুর আমলি আদালত-৫-এর বিচারক কৃষ্ণ কমল এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন কুমার বেলা পৌনে ৩টায় সাইফুলকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানিতে অভিযুক্তের কোনো আইনজীবী না থাকায় তিনি নিজেই জামিন আবেদন করেন। সরকারি কৌঁসুলি সলিমুল্লাহসহ আইনজীবীরা এ আবেদনের বিরোধিতা করেন। পরে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গেলো ১৮ অক্টোবর শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন ভোরে বাড়ির কাছে হলুদখেতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে শিশুটি এখন ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন। ওর মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে শিশুটির চিকিৎসায় গঠিত ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড পর্যবেক্ষণ করেছে। তার গোপনাঙ্গে সংক্রমণ দেখা গেছে। এ সংক্রমণ পুরো শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

গেলো ২০ অক্টোবর নির্যাতিত শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাইফুল ইসলাম ও আফজাল হোসেন কবিরাজ নামের দু’জনকে আসামি করে মামলা করেন। ২৪ অক্টোবর রাতে দিনাজপুর শহর থেকে গ্রেপ্তার হন সাইফুল। পালাতক রয়েছেন আফজাল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451