শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

মিরপুরে যমজ বোনকে মারধর : যুবক রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে দুই যমজ বোনকে মারধর করার ঘটনায় জীবন করিম বাবু নামের এক যুবককে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেশ।

এর আগে আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকার আসামিকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

জীবন করিম বাবু পিপলস ইউনির্ভাসিটির শিক্ষার্থী।

এদিকে, একই ঘটনায় গ্রেপ্তার হওয়া আরেক আসামি লুৎফর রহমান রিমান্ড শেষে কারাগারে আছেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ১৯ অক্টোবর কলেজ ছুটির পর ছাত্রী ফারিহা হাবীব মীম ও আসওয়াদ হাবীব জীম বাসায় ফেরার সময় কলেজের সামনে প্রথমে উত্ত্যক্ত করে বখাটে জীবন করিম।

এর প্রতিবাদ করায় তাদের দুই দফায় মারধর করা হয়। এতে এক বোনের বাম পা ভেঙে যায় ও অন্যজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। কলেজের একাদশ শ্রেণিতে তারা পড়ালেখা করে।

এ ঘটনায় দুজনের বাবা ওই দিনই শাহ আলী থানায় জীবন করিমসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451