রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হিলিতে হাতকড়া পরা অবস্থায় যুবকের পলায়ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ২৪১ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি হিলি আইসিপি ক্যাম্প থেকে হাতকড়া পরা অবস্থায় ১০ বোতল ফেনসিডিলসহ হৃদয় হোসেন (২৫) নামে আটক এক যুবক পালিয়ে গেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। পলাতক হৃদয় হোসেন হাকিমপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার কালীগঞ্জ গ্রামের কামাল হোসেনের ছেলে। তাকে আটক করতে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি জানায়, সোমবার রাত দেড়টার দিকে ১০ বোতল ফেনসিডিল নিয়ে হৃদয় হোসেন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তাকে হাতকড়া পরিয়ে বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের ভেতরে রাখে। ভোর ৪টার দিকে বিজিবির চোখ ফাঁকি দিয়ে সে হাতকড়া পরা অবস্থায় ক্যাম্পের দেওয়াল টপকে পালিয়ে যায়।

এদিকে, এলাকাবাসী ও হৃদয়ের বাবা কামাল হোসেনের দাবি, সোমবার বিজিবির একটি পিকআপভ্যান হিলি বাজার হয়ে কালিগঞ্জ গ্রামের দিকে যাচ্ছিল। এসময় পেছন থেকে কা বা কারা বিজিবিকে উদ্দেশ্য করে ইট ছুড়ে মারে। ওই ঘটনায় জড়িত সন্দেহে বিজিবি সদস্যরা হৃদয়কে ধরে নিয়ে যায়। এখন তারা আবার বলছে সে নাকি ক্যাম্প থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়েছে।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক যুবককে ধরতে হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। সেই সঙ্গে স্থানীয় হাকিমপুর পৌরসভার মেয়র, কাউন্সিলর ও তার পরিবারের লোকজনের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451