শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী জন কির ভারত সফরের সময় বিমান ভেঙে পড়েছে।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ৩২০ বার পড়া হয়েছে

ঢাকা: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কির ভারত সফরের সময় বিমান ভেঙে পড়েছে।

এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সফর বিলম্বিত করেছেন তিনি। সোমবার জন কির মুম্বাই পৌঁছানোর কথা ছিল।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি

কির মুখপাত্র মাইকেল ফক্স জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মুম্বাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন।

এর পরিবর্তে মঙ্গলবার তিনি সরাসরি নয়াদিল্লি পৌঁছাবেন। খবর রয়টার্স ও এনডিটিভির।

মাইকেল ফক্স জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী জন কির বিমান এয়ার ফোর্স বোয়িং ৭৫৭ অকল্যান্ডের হোয়েনুপাই বিমানঘাঁটি থেকে উড়াল দিয়ে টাউনভিলে গিয়ে অবতরণ করে। এখান থেকে জ্বালানি ভরে উড়াল দেয়ার সময় বিমানটি ভেঙে পড়ে।’

দুর্ঘটনার বিস্তারিত বিবরণ না জানিয়ে তিনি বলেন, ‘এটা সামান্য ঘটনা, এতে কোনো হতাহত হয়নি। তবে যান্ত্রিক ত্রুটিতে বিমানটি আর চালু হচ্ছে না।’

এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কির এ সফর ভারত-নিউজিল্যান্ড সম্পর্ককে আরও মজবুত করে তুলবে বলে আশা করা হচ্ছে।

জন কি তার সফরের প্রাক্কালে বলেছেন, ‘দু’টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি ছাড়াও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার বৈঠকে ভারতের অর্থনৈতিক সংস্কারে তার প্রয়াস এবং ভারতের এ বিকাশে নিউজিল্যান্ড কিভাবে শরিক হতে পারে, সে বিষয়ে আলোচনার সুযোগ পাব।’

৫ বছরে দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ৪১ শতাংশ বেড়ে ২৪০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এ সফর, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়ক হবে।

উৎস : রয়টার্স ও এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451