বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সভাপতি শেখ হাসিনা, সাধারন সম্পাদক ওবায়েদুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
  • ৪২৯ বার পড়া হয়েছে

 

 

বাংলাদেশ আওয়ামী লীগের দুইদিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।দ্বিতীয় দিন রবিবার বিকেলে কাউন্সিলরদের বিপুল সমর্থন নিয়ে ফের সভাপতি হলেন শেখ হাসিনা আর সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের।সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম এবং বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। এসময় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এই প্রস্তাব সমর্থন করলে উপস্থিত কাউন্সিলররাও সমর্থন করেন। এই নিয়ে ৮মবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি হলেন।এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। তিনি বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451