মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দলের নেতাকর্মীদের নির্যাতনের কারণে সম্মেলনে যায়নি বিএনপি: রিজভী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
  • ৫১৯ বার পড়া হয়েছে

 

 

রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সম্মেলনের নামে পুরো ঢাকা দখল করে আওয়ামী লীগ যা করছে, কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তা করা শোভা পায় না।

রিজভী ব‌লেন, ‘আওয়ামী লী‌গের কাউন্সিলে বিএন‌পির না যাওয়ার সিদ্ধান্ত স‌ঠিক। গণতা‌ন্ত্রিক প‌রি‌বেশ থাক‌লে যাওয়া যেত। যেখা‌নে বিএন‌পির চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌কে আক্রমণ ক‌রে বক্তব্য দেয়, ‌দ‌লের নেতাকর্মী‌দের গুম-খুন, মিথ্যা মামলা দি‌য়ে নির্যাতন কর‌ছে এরকম প‌রি‌বে‌শে কিভা‌বে তা‌দের কাউন্সিলে উপ‌স্থিত হওয়া যায় না।’

বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, তাঁর দলের নেতা-কর্মীদের খুন-গুম করা হচ্ছে। মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। এ রকম একটি পরিবেশে মেরুদণ্ড নিয়ে কেউ আওয়ামী লীগের সম্মেলনে যেতে পারে না।

আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে রিজভী বলেন, তারা গোটা রাজধানী দখল করে লাল-নীল বাতি জ্বেলে সম্মেলন করছে। একটা রাজনৈতিক দলের সম্মেলন এভাবে হতে পারে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451